ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৩ দুপুর

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ নিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজল মিয়া নোয়াকোট গ্রামের সুনু মিয়ার ছেলে। গ্রামটি ছাতক উপজেলার ভারত সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ময়না মিয়া জানান, শনিবার দুপুরে গ্রামের মসজিদের হিসাব নিয়ে মাসুক মিয়া একই গ্রামের ইয়াসিন মিয়ার বাড়িতে গিয়ে তার দুই ছেলে চান মিয়া ও আয়না মিয়ার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মসজিদের টাকার হিসাব নিয়ে ভবিষ্যতে যেন তারা আর কোনো কথা না বলেন, সে বিষয়ে সতর্ক করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

আরও পড়ুন

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান গ্রামের বাসিন্দা ও মসজিদ কমিটির সদস্য ফজল মিয়া। তিনি দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মসজিদের টাকার হিসাবসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশনে ভাঙচুর

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫