ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৬ দুপুর

আইসিসি’র মাসসেরা বাংলাদেশের সোবহানা

আইসিসি’র মাসসেরা বাংলাদেশের সোবহানা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সোবহানা মোস্তারি। ২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসি’র সেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসের সঙ্গে মনোনীত হয়েছিলেন সোবহানা।

গত মাসে গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে সোবহানা ৪৫.৮০৮ গড় ও ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন। বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন সোবহানা। থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জিতে বাংলাদেশ জুন-জুলাইয়ের বিশ্বকাপ নিশ্চিত করে। ওই ম্যাচে সোবহানা টুর্নামেন্টে নিজের সেরা ৫৯ রান করেন এবং ম্যাচসেরা হন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।

এদিকে পুরুষ ক্যাটাগরিতে জানুয়ারির সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। ব্ল্যাক ক্যাপ তারকা ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ড তারকা ব্যাটার জো রুটকে হারিয়েছেন। 

আরও পড়ুন

জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত সিরিজে নিউজিল্যান্ড ০-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ এ জেতে। দ্বিতীয় ম্যাচে মিচেল ১৩১ রান করেন। পরের ওয়ানেডতে করেন ১৩৭ রান। ১৭৬ গড়ে ৩৫২ রান করে সিরিজের সেরার পুরস্কার জেতেন মিচেল। দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী