ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২২ রাত

থালাপতি বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, বিচ্ছেদের আবেদন স্ত্রীর

ছবি: সংগৃহীত, থালাপতি বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, বিচ্ছেদের আবেদন স্ত্রীর

বিনোদন ডেস্ক : দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়-এর সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংগীতা অভিযোগ করেছেন—এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সালে বিষয়টি জানতে পারেন তিনি এবং সেই সম্পর্ক এখনো অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন।

১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সংগীতা। তাদের সংসারে দুই সন্তান রয়েছে—জেসন সঞ্জয় ও দিব্যা শাশা। সংগীতার অভিযোগ, ওই সম্পর্কের ইতি টানার আশ্বাস দিলেও তা রাখেননি বিজয়। পাশাপাশি সংশ্লিষ্ট অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর ও সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ নিয়েও আপত্তি তুলেছেন তিনি।

আরও পড়ুন

বিবাহবিচ্ছেদের আবেদনে সংগীতা আরও দাবি করেন, এই ঘটনার কারণে তিনি ও তার সন্তানরা অপমানিত বোধ করছেন এবং তাকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে। আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও তোলা হয়েছে।

বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে অভিনয় থেকে সরে এসে বিজয় রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী