ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলীতে রাস্তা পারাপারের সময় আলমগীর হোসেন(৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর বাসটি দ্রুত চলে যায়। তবে আটক করা হয়েছে চালককে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলীতে রাস্তা পারাপারের সময় আলমগীর হোসেন(৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর বাসটি দ্রুত চলে যায়। তবে আটক করা হয়েছে চালককে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর রংপুর জেলার বদরগঞ্জ থানার ফকিরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি টঙ্গীর বড়দেওড়ার পরান মণ্ডলের টেক নামক স্থানে থাকতেন।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী ওয়াপদা রোডের মাথায় রাস্তা পারাপারের সময় এলিভেটেড এক্সপ্রেসে চলাচলকারী গুলিস্তান-গাজীপুর রুটের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আলমগীর। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে বাসের চালক আটক হয়েছে। তবে বাসটি পালিয়ে গেছে।
আরও পড়ুন
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান চালক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন