ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ রাত

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’!

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’!

বিনোদন ডেস্ক ঃ ঈদের নাটক মানেই প্রেম, পরিবার আর আবেগের মিশেল। তবে এবার সেই পরিচিত আবহে যুক্ত হচ্ছে রহস্য ও চমক। আসছে ঈদে দর্শকদের জন্য বিশেষ নাটক ‘কসম’ নিয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তটিনী। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন।

গল্পে দেখা যাবে, প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে এমন এক কসম নেন প্রেমিক জোভান, যার পরিণতিতে জন্ম নেয় অপ্রত্যাশিত এক ঘটনার। পারিবারিক টানাপোড়েন আর প্রেমের জটিল সমীকরণ মিলিয়ে নাটকটি এগোবে একাধিক মোড় ঘুরে। নির্মাতা জানিয়েছেন, গল্পের ভেতরে ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে নানা বাঁক, যেখানে প্রেম ও পরিবারের সংঘাত দর্শকদের আবেগে নাড়া দেবে।

আরও পড়ুন

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উপলক্ষে প্রায় ২০টি বিশেষ নাটকের পরিকল্পনা রয়েছে তাঁদের। প্রেম ও পারিবারিক গল্পনির্ভর সেই তালিকায় অন্যতম প্রযোজনা ‘কসম’। নাটকটি ঈদে সিএমভি-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ময়মনসিংহে চার গাড়ির সংঘর্ষে নারীসহ নিহত ২,আহত ৬