ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪২ দুপুর

কোনো পক্ষেরই জয় হবে না, এটি হবে বিধ্বংসী যুদ্ধ : আব্বাস আরাগচি

কোনো পক্ষেরই জয় হবে না, এটি হবে বিধ্বংসী যুদ্ধ : আব্বাস আরাগচি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ‘কোনো পক্ষেরই জয় হবে না-এটি হবে এক বিধ্বংসী যুদ্ধ।’ সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, ‘মার্কিন ঘাঁটিগুলো অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে পুরো অঞ্চলই এতে জড়িয়ে পড়তে পারে। এটি অত্যন্ত ভয়াবহ এক পরিস্থিতি হবে।’ 

বর্তমানে আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আরাঘচি। তবে যুদ্ধের শঙ্কার মাঝেই তিনি কূটনৈতিক সমাধানের আশাবাদও ব্যক্ত করেছেন। পৃথকভাবে তিনি চলমান আলোচনাকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে উল্লেখ করে বলেন, একটি সমঝোতা ‘নাগালের মধ্যেই রয়েছে।’ এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সাফল্য নির্ভর করছে ‘অপর পক্ষের আন্তরিকতা এবং পরস্পরবিরোধী আচরণ ও অবস্থান পরিহারের ওপর।’

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা একদিকে যেমন উত্তেজনা কমানোর সম্ভাবনা তৈরি করেছে, অন্যদিকে ভুল পদক্ষেপ পরিস্থিতিকে দ্রুত অবনতির দিকেও ঠেলে দিতে পারে। তাই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় উভয় পক্ষের দায়িত্বশীল আচরণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো পক্ষেরই জয় হবে না, এটি হবে বিধ্বংসী যুদ্ধ : আব্বাস আরাগচি

রোনালদোর গোলে শীর্ষে আল নাসর

দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশ বিএনপি’র এমপির

নওগাঁর পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জুলাই-আগস্টের হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এমপি বদি

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের তিনদিন পর ইলেক্ট্রিশিয়ানের লাশ উদ্ধার