ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৩ দুপুর

চরমোনাই পীর রেজাউল করীম

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে, ছবি: সংগৃহীত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর অন্যতম। একটি স্বাধীন দেশের রাজধানীতে সেনা কর্মকর্তাদের মৃত্যু বিরল ঘটনা।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হয় নাই। এর পেছনে কারা জড়িত, কোন স্বার্থে এমন বর্বরতা চালানো হয়েছে তা আজও স্পষ্ট না।

ইসলামী আন্দোলন দাবি করছে যে, ২০০৯ সালের পরে অনেক বছর অতিবাহিত হয়েছে, আর সময় ক্ষেপণ করা যাবে না। দ্রুততার সঙ্গে নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন

চরমোনাই পীর পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে চিয়েসা

রোনালদোকে বাদ দিয়েই পর্তুগালের স্কোয়াড ঘোষণা

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক