ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৩ রাত

সপ্তাহের ব্যবধানে রংপুরে কমেছে লেবু-শসাসহ অধিকাংশ সবজির দাম

সপ্তাহের ব্যবধানে রংপুরে কমেছে লেবু-শসাসহ অধিকাংশ সবজির দাম

রংপুর প্রতিনিধি : রমজানের শুরুতে বাড়তি চাহিদার কারণে ঊর্ধ্বমুখী ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। তবে সপ্তাহ না ঘুরতেই রংপুরের বাজারে স্বস্তির আভাস মিলেছে। লেবু-শসাসহ অধিকাংশ সবজির দাম কমেছে উল্লেখযোগ্য হারে। কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও। যদিও রসুনের দাম কিছুটা বেড়েছে তবে ডিম, মাছ ও মাংসের বাজার রয়েছে তুলনামূলক স্থিতিশীল।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শসা কেজিপ্রতি ৪০-৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা। লেবুর হালি ৫০-৬০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকায় নেমেছে। চিকন ও গোল বেগুন ১৫-২০ টাকা কমে যথাক্রমে ৪৫-৫০ ও ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ৮০-১০০ টাকা এবং পেঁয়াজ ৪০-৪৫ টাকায় নেমেছে।

টমেটো ৩৫-৪০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, মুলা ২৫-৩০ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা পিস, লাউ ৩০-৪০ টাকা পিস, করলা ১৩০-১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। শিম ৩০-৩৫ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা এবং শাকের আঁটি ১০-১৫ টাকা। মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকায় স্থিতিশীল।

তবে ধনেপাতা ৫০-৬০ টাকায় বেড়েছে। দেশি রসুন ১৫০-১৬০ টাকা, আমদানি করা রসুন ২২০-২৪০ টাকা এবং দেশি আদা ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর বাজারে কার্ডিনাল ১৫-২০ টাকা, সাদা আলু ২৫-৩০ টাকা, লাল পাকড়ি ২০-২৫ টাকা এবং ঝাউ আলু ৩০-৪০ টাকায় রয়েছে।

আরও পড়ুন

সিটি বাজারের আড়তদার লিপন মিয়া জানান, বর্তমানে সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। পেঁয়াজের বাজারেও কোনো ঘাটতি নেই। মুরগির বাজারে ব্রয়লার ১৭০-১৯০ টাকা, পাকিস্তানি সোনালি ২৯০-৩০০ টাকা এবং হাইব্রিড ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৫৮০-৬২০ টাকা। গরুর মাংস ৭২০-৭৫০ টাকা ও খাসি ১১০০ টাকায় অপরিবর্তিত। ডিমের হালি ৩৩-৩৫ টাকা।

মাছের বাজারে রুই ২৮০-৩০০ টাকা, টেংরা ৪০০-৫০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, পাঙ্গাশ ১৫০-২০০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০ টাকা ও কাতলা ৩০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল ১৯৫ টাকা, মসুর ডাল ১০০-১৮০ টাকা, মুগডাল ১৫০-১৬০ টাকা, চিনি ১০০-১০৫ টাকা, ছোলা ৯০-১০০ টাকা, আটা ৪৫-৫৫ টাকা ও ময়দা ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজার স্থিতিশীল স্বর্ণা ৪৮-৬০ টাকা, বিআর২৮/২৯ ৬০-৭০ টাকা এবং মিনিকেট-নাজিরশাইল ৮৫-৯০ টাকা কেজি। ব্যবসায়ীদের মতে, সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে স্বস্তি ফিরেছে। ভোক্তারা আশা করছেন, রমজানের বাকি সময়েও এ স্থিতিশীলতা বজায় থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির কাছে বাংলার জয়যাত্রা, ইরানের ছাড়পত্রের অপেক্ষা

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ম বহির্ভূত পণ্য বিক্রি, তিন দোকানিকে জরিমানা