ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪১ সকাল

পরের দুই ম্যাচ জিতলেও সেমি নিশ্চিত নয় ভারতের!

পরের দুই ম্যাচ জিতলেও সেমি নিশ্চিত নয় ভারতের!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। ৭৬ রানের এই হারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সেমিফাইনাল সমীকরণ এখন জটিল হয়ে গেছে। বলা যায় এখন শেষ চারের লক্ষ্যে বেশ চাপে পড়েছে সূর্যকুমারের দল।

রানের হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের বড় হার। ফলে এই পরাজয়ে শুধু টুর্নামেন্টে ভারতের টানা ১২ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়েনি, বড় ধাক্কা লেগেছে নেট রান রেটেও। ভারতের রান রেট নেমে গেছে -৩.৮০০। সুপার এইট পর্বে একাধিক দল সমান পয়েন্ট পেলে এই রান রেটেই হতে পারে ভাগ্য নির্ধারক। এবার দেখে নেওয়া যায় প্রথম ম্যাচ হেরে যাওয়াতে ভারতের এখন কী করতে হবে...

বাকি দুই ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্যই জিততে হবে ভারতকে। দুই ম্যাচ জিতলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ করবে। সাধারণত সেটি-ই সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট হওয়ার কথা। কিন্তু দুই জয়েও স্বস্তিতে থাকার কোনও সুযোগ নেই। কারণ, তখন যদি আরও দুই দল চার পয়েন্টে পৌঁছে যায়, সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে নেট রান রেটে। তাই তাদের ওই দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে। যাতে ঋণাত্মক রান রেট কাটিয়ে ওঠা যায়।

আরও পড়ুন

জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ-যেকোনও এক দলের কাছে হারলেই ভারতের সেমিফাইনালের আশা কার্যত শেষ হয়ে যাবে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই ভারতের সমীকরণ পরিষ্কার-দুই ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে এবং নেট রান রেট বাড়াতে হবে। অন্য দলের ফলের ওপর নির্ভর করলে হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী