ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৬ দুপুর

বগুড়ায় সেমাই কারখানার  ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় সেমাই কারখানার  ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে রোববার (২২ ফেব্রুয়ারি) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়াস্থ নিউ মাইশা স্পেশাল সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযান পরিচালনাকালে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করা, অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি, বিএসটিআই’র মান সনদহীন ও অনুমোদনহীন অবস্থায় সেমাই উৎপাদন এবং মোড়কজাতকরণসহ বিভিন্ন দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানে জরিমানা ছাড়াও অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল মিয়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশ সদস্যরা। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম