ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১০ দুপুর

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের আকাশসীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, আধুনিক যুদ্ধবিমান ও প্রযুক্তি সংযোজন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিমান বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

আরও পড়ুন

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আকাশসীমা সুরক্ষায় নিরলস অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে চিয়েসা

রোনালদোকে বাদ দিয়েই পর্তুগালের স্কোয়াড ঘোষণা

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক