ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৭ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় জামায়াতের দুই নেতা গ্রেফতার

নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় জামায়াতের দুই নেতা গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌর জামায়াতের বাইতুলমাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ ও উপজেলা যুব জামায়াতে ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম। গতকাল শনিবার বিকালে নন্দীগ্রাম কলেজ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এতে মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন গুরুতর আহত হন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এঘটনায় আহত মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় মুজাহিদ ও  রাকিবুলকে আসামি করা হয়। নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মুজাহিদ ও রাকিবুল এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের  ভিত্তিতে গতকাল শনিবার বিকালে কলেজ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

  

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীতে যানবাহনে যৌথ তল্লাশি

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত