ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৪ সকাল

ভাষাশহীদদের স্মরণে ক্রিকেটারদের শ্রদ্ধা

ভাষাশহীদদের স্মরণে ক্রিকেটারদের শ্রদ্ধা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের অবদান স্মরণ করেন।

ব্যাটার সৌম্য সরকার লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনো মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’

জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একই ভাষায় লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’

আরও পড়ুন

পেসার তাসকিন আহমেদ জানান, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’

এছাড়া শরিফুল ইসলাম ও রুবেল হোসেনসহ আরও অনেক ক্রিকেটার ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী