ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ দুপুর

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

সংগৃহীত, অভিনেতা এরিক ডেন মারা গেছেন

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ৫৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সময় ধরে তিনি এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামক এক জটিল স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছিলেন।

এরিক ডেনের প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, প্রিয় এই অভিনেতা তার জীবনের শেষ সময়টুকু পরিবার ও বন্ধুদের সান্নিধ্যেই কাটিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।

গত বছর প্রথমবার নিজের এই বিরল রোগের কথা জনসম্মুখে এনেছিলেন এরিক ডেন। সেই সময়েই তিনি জানিয়েছিলেন, এই মরণব্যাধির কারণে তিনি তার ডান হাতের কর্মক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগেও অসুস্থতা বেড়ে যাওয়ায় একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়াতে বাধ্য হন।

আরও পড়ুন

তবে অসুস্থতা তাকে দমাতে পারেনি। বরং শেষ দিনগুলোতে তিনি এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং গবেষণার কাজে নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত করেছিলেন।

জনপ্রিয় মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন এরিক ডেন। এ ছাড়াও এইচবিও-র জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’-তে তার ‘ক্যাল জ্যাকবস’ চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় দোকানে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য বহিষ্কার, পরে গ্রেফতার

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

ভেনেজুয়েলার অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি ‘বেশ ভঙ্গুর’ : আইএমএফ

আজ ঢাকায় বাড়বে তাপমাত্রা, মেঘলা থাকবে আকাশ

ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: ডা. শফিকুর রহমান