ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১২ পিএম

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

নিজের নির্বাচনী আসন বরিশাল-৩ এর প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে আর্থিক সহায়তা চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টায় নিজের ফেসবুক পেজ থেকে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে এ সহায়তা চান তিনি।

তিনি বলেন, “আমার বরিশাল -৩ আসনে ছয়শর অধিক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা রয়েছে। আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে রমজান উপলক্ষ্য ন্যূনতম কিছু সহযোগিতা করতে। পাচঁটা বড় নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে রমজান মাসের ইফতারের খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।”

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, "রমজান মুবারাক। আসন্ন মাহে রমজানে ইফতারের জন্য আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।”

আরও পড়ুন

এর আগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী তহবিলে সহযোগীতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। তখন ৩৯ লাখ টাকার বেশি অনুদান পেয়েছিলেন বলে পরবর্তী পোস্টে জানিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেমায় অভিষেক হচ্ছে রেহানের

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

খেলা দেখতে গিয়ে ব্রাজিল সমর্থকদের তোপের মুখে আর্জেন্টিনার সমর্থক

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: সেতুমন্ত্রী

চ্যালেঞ্জে হেরে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

ডিপফেক ও ভয়েস ক্লোনিং সাইবার সুরক্ষায় নতুন আতঙ্ক