ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৬ সকাল

প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজের কার্যক্রম বন্ধ ঘোষণা, ছবি: সংগৃহীত।

অনলাইনডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না এমন একটি নির্দেশনার ফটোকার্ড আপলোড করে দেশবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে আজ বুধবার(১৮ফেব্রুয়ারি) সকালে।

‘ধন্যবাদ’ শিরোনামের ফটোকার্ডটির বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

ফটোকার্ডটির বিজ্ঞপ্তির শেষাংশে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষে  প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটি প্রকাশ করা হয়েছে। চিফ এ্যাডভাইজার ( হেড অব দ্যা গর্ভমেন্ট) জিওবি নামের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে প্রথমে ইংরেজিতে ‘Thank You’ শিরোনামে এরপর বাংলায় ‘ধন্যবাদ’ মিরোনামে ফটোকর্ডটি প্রকাশ করা হয় ।

আরও পড়ুন

ফটোকর্ডদুটির নিচে ফলোয়াররা বিভিন্ন শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা ড.মুহম্মদ ইউনুসকে শুভকামনা জানিয়েছেন , অনেকে তার সু-স্বাস্থ্য কামনা করেছেন।  নেটিজেনরা অনেকেই আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য পেইজটি রেখে দেওয়ার দাবী করেছেন যাতে করে এটি থেকে তারা প্রধান উপদেষ্টার কার্যক্রম সম্পর্কে জানতে পারে । আপলোড করার মাত্র ২০-২৫ মিনিটের মাঝেই ফটোকার্ডটিতে প্রায় ৬০হাজার প্রতিক্রিয়া সম্পর্কিত ইমোজি দেখা গেছে এবং ১২০০ বার শেয়ার করা হয়েছে।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম