ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ দুপুর

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অপপ্রচার’ অভিযোগ: ঢাবি ছাত্রদলের প্রতিবাদ ও নিন্দা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অপপ্রচার’ অভিযোগ: ঢাবি ছাত্রদলের প্রতিবাদ ও নিন্দা, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো  মিথ্যা তথ্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

 বুধবার(১৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দেশের জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটে সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে ছাত্রদলকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়।

ছাত্রদল নেতারা দাবি করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ওই কর্মসূচির সঙ্গে ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং সংগঠনটি নিজ ক্যাম্পাসে এ ধরনের কোনো কর্মসূচির ঘোষণা দেয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল পরিকল্পিতভাবে ছাত্রদলের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যাতে সংগঠনটির ভাবমূর্তি নষ্ট হয়। ছাত্রদল এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করে।

আরও পড়ুন

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস  ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন যৌথভাবে বলেন, “ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ডে ছাত্রদল কখনোই জড়িত নয়। ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনি ও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।”

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়ে বলে, কেউ যদি ক্যাম্পাসের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে বিভিন্ন সংগঠনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। এ বিষয়ে স্বচ্ছ তদন্ত ও তথ্য যাচাইয়ের মাধ্যমে বিভ্রান্তি দূর করার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা ভোট দিয়েছেন বা দেননি- সরকারের কাছে সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায়: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

বগুড়ার শাজাহানপুরে ছেলে জেলে থাকায় বাবার আত্মহত্যা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার সোনাতলায় ইটবাহী ট্রলির চাপায় গৃহবধূ নিহত

১৬ মার্চ পবিত্র লাইলাতুল কদর