তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। শেহবাজ শরীফ আশা প্রকাশ করে বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে।
শেহবাজ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করায় আগ্রহী আমরা।”
এ প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে তারেক রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773997928.jpg)

_medium_1773991202.jpg)
_medium_1773987377.jpg)

_medium_1773984455.jpg)


