ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১২ রাত

অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে মারা গেছেন

ছবি: সংগৃহীত, অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে মারা গেছেন

বিনোদন ডেস্ক : মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ২০১৯ সালে প্রবীণার শরীরে ‘মাইলোমা’ (এক ধরনের রক্ত ক্যানসার) ধরা পড়ে। তবে অসুস্থতাকে সঙ্গী করেই তিনি নিয়মিত কাজ করে গেছেন।

বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলতেন, শুটিং ফ্লোরই তার সবচেয়ে প্রিয় জায়গা। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের প্রতি সেই টান বজায় রেখেছিলেন এই শিল্পী। হিন্দি ও মারাঠি ভাষার চলচ্চিত্রেই সাবলীল পদচারণা ছিল প্রবীণার। 

আরও পড়ুন

বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। সালমান খানের সুপারহিট ছবি ‘রেডি’-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ ভবনে ঈদের নামাজে স্পিকার

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর