ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৩ বিকাল

আসাদুল হাবিব দুলু মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে মিষ্টি বিতরণ

আসাদুল হাবিব দুলু মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে মিষ্টি বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি সরকারের মন্ত্রীসভায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের দায়িত্ব পেয়েছেন লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে লালমনিরহাটে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও একরকম উল্লাস কাজ করছে। আনন্দ ভাগাভাগি করতে চলছে মিষ্টি বিতরণ কার্যক্রম।

উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আসাদুল হাবিব দুলু তৎকালীন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গণে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী হিসেবে তার নেতৃত্ব দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করে। তিস্তা নদী-কেন্দ্রিক ওই আন্দোলন উত্তরাঞ্চলের মানুষের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর নামাজ আদায়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার