ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৫ বিকাল

ড. মুহাম্মদ ইউনূস : যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্কহার ১৯ শতাংশে নেমে এসেছে

ড. মুহাম্মদ ইউনূস : যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্কহার ১৯ শতাংশে নেমে এসেছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি একটি কৌশলগত অগ্রগতি। এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য প্রযোজ্য পারস্পরিক শুল্কহার ৩৭ শতাংশ থেকে ১৯ শতাংশে নেমে এসেছে।’ আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাপান ও চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব, শিল্প বহুমুখীকরণ এবং অবকাঠামো উন্নয়নে অগ্রগতি হয়।’

তিনি বলেন, ‘গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে রায় সরাসরি সম্প্রচারের সুযোগ, বিদেশি আইনজীবী নিয়োগ এবং অন্তর্বর্তী আপিলের বিধান যুক্ত করা হয়েছে।’

আরও পড়ুন

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ যেন আর কখনো মানবাধিকারহীন রাষ্ট্রে পরিণত না হয়—সে লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে এবং কমিশন গঠন করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার