ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৫ রাত

ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

হাই-স্কোরিং ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে গেল ইতালি। ম্যাচ হারলেও ইংলিশদের মনে ঠিকই ভীতি সঞ্চার করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নবাগত দলটি। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে ইতালিকে ২৪ রানে হারিয়েছে ইংল্যান্ড।

এ জয়ের মাধ্যমে ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে সুপার এইট নিশ্চিত করলো ইংল্যান্ড। ৪ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেই ৬ পয়েন্ট ক্যারিবীয়ানদের। এদিকে ২ পয়েন্ট আছে ইতালি ও স্কটল্যান্ডের। আর কোনো পয়েন্ট পায়নি নেপাল।

এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০২ রান করে ইংল্যান্ডের। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। মাত্র ২২ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও চারটি ছয়ে সাজানো। এছাড়া ফিল সল্ট ২৮, জস বাটলার ৩, বেথেল জ্যাকব ২৩, টম ব্যান্টন ৩০, হ্যারি ব্রুক ১৪, স্যাম কারান ২৫, জেমি ওভারটন ১৫ ও জোফরা আর্চার ১ রান করেন।

আরও পড়ুন

রান তাড়া করতে ১৭৮ রানে থাতে ইতালি। মাত্র ২২ বলে ফিফটি করে ২৫ বলে ৬০ রান করে থামেন বেন মানেতি। গ্রান্ট স্টেয়ার্টের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৫ রান। আর ৩৪ বলে ৪৩ রান করেন জাস্টিন মোস্কা। এছাড়া হ্যারি মানেতি ও জাস্প্রিত সিং ১২ রান করে করেন।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জেমি ওভারটন ও স্যাম কারান। জোফরা আর্চার নেন দুটি উইকেট। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন দুজন বোলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

বগুড়ার ধুনটে ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

কাসা ক্যাম্পেইনে শতভাগের বেশি লক্ষ্য অর্জনকারী ৬৬ শাখা-উপশাখাকে পুরস্কৃত করলো এনআরবিসি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নীলফামারীতে সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক

রোজার আগে বগুড়ার বাজারে উত্তাপ