ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩১ সকাল

টটেনহ্যামের দায়িত্বে ইগর টিউডর

টটেনহ্যামের দায়িত্বে ইগর টিউডর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টটেনহ্যাম হটস্পারের নতুন প্রধান কোচ হিসেবে ইগর টিউডরকে নিয়োগ দেওয়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয় আজ। মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন সাবেক জুভেন্টাস কোচ। এর আগে মাত্র আট মাস দায়িত্ব পালনের পর টমাস ফ্র্যাঙ্ককে বরখাস্ত করা হয়।

প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে মাত্র দুই জয়ের হতাশাজনক পারফরম্যান্সের কারণে দলটি অবনমন অঞ্চলের মাত্র পাঁচ পয়েন্ট ওপরে থাকায় এই সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। টটেনহ্যামের কোচ হিসেবে টিউডরের প্রথম ম্যাচই হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জের। ২২ ফেব্রুয়ারি টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে লিগের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে নর্থ লন্ডন ডার্বিতে মাঠে নামবে তার দল।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, টিউডরের মূল লক্ষ্য হলো মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে দলকে সংগঠিত করা, খেলায় তীব্রতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা ফিরিয়ে আনা।

আরও পড়ুন

নতুন দায়িত্ব পেয়ে টিউডর বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ সময়ে এ ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা বুঝি। আমার লক্ষ্য পরিষ্কার-পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা এবং প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করা।’ তিনি আরও বলেন, ‘এই দলে অনেক মানসম্মত খেলোয়াড় রয়েছে। আমার কাজ হবে তাদের সংগঠিত করা, নতুন উদ্যম দেওয়া এবং দ্রুত ভালো ফলাফল এনে দেওয়া।’

৪৭ বছর বয়সী টিউডর এর আগে ল্যাজিও, মার্সেই ও গ্যালাতাসারের দায়িত্ব পালন করেছেন। তবে তিনি কোনো ক্লাবেই দুই বছরের বেশি সময় কোচ হিসেবে থাকেননি। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টটেনহ্যামকে দ্রুত ছন্দে ফেরানো এবং প্রিমিয়ার লিগে অবনমন লড়াই থেকে দলকে নিরাপদ রাখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ