ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩২ বিকাল

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি পুল্লাহ গ্রামের বাসভবনের গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি পুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম উকিলের পাকা বাসভবনের বেলকুনির গ্রিল কেটে সংঘবদ্ধ ডাকাতরা বাড়িতে প্রবেশ করে। এসময় ডাকাতরা বাড়িতে থাকা রফিকুল ইসলাম উকিলকে প্রথমে মারধর এবং চেতনা নাশক ওষুধ স্প্রের মাধ্যমে অজ্ঞান করে।

এরপর ঘরের আসবাবপত্র তছনছ করে ২০ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ৯৯৯ ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবিষয়ে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো: সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি