ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৯ দুপুর

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

দূতাবাসের ওই কর্মকর্তা জানান, নেপালের পররাষ্ট্রমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই ঐতিহাসিক অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। নেপাল ছাড়াও সার্কের অন্যান্য দেশের মন্ত্রীদের মধ্যেও সাড়া পাওয়া গেলেও এখন পর্যন্ত শুধু নেপালের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করা হলো।

তবে ভারত তাদের পররাষ্ট্রমন্ত্রী নয়, বরং লোকসভার স্পিকার ওম বিড়লাকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে পাঠানোর বিষয়ে ইসলামাবাদ এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। এছাড়া ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা এই শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

আগামী মঙ্গলবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এই উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। তার পাঠানো আমন্ত্রণের তালিকায় চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের নাম উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। সে সময় তিনি সে দেশের সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম