ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ রাত

স্বামীকে নিয়ে উষ্ণ বার্তা মেহজাবীনের

স্বামীকে নিয়ে উষ্ণ বার্তা মেহজাবীনের

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব–তারকা এই দম্পতির বিয়ের এক বছর পূর্ণ হলো ভালোবাসা দিবসে। ১৪ বছরের বন্ধুত্ব ও প্রেমের পথ পেরিয়ে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে তোলা একগুচ্ছ স্থিরচিত্র প্রকাশ করে ভালোবাসার উষ্ণ বার্তা দিয়েছেন মেহজাবীন।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, একসঙ্গে বড় হওয়া, পৃথিবীর সঙ্গে লড়াই করা আর দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের ভেতর দিয়ে এক বছরের সংসার—সব মিলিয়ে এই পথচলা তার কাছে অমূল্য। নতুন করে শুরু করার সুযোগ এলেও তিনি আদনানকেই বেছে নিতেন বলে জানিয়েছেন। দুই ঘণ্টার মধ্যেই পোস্টে প্রায় ৯ হাজার প্রতিক্রিয়া ও দুই শতাধিক মন্তব্য জমা পড়ে।

২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে অভিষেকের পর নাটকে নিজস্ব অবস্থান তৈরি করেন মেহজাবীন। অন্যদিকে নির্মাণ ও প্রযোজনায় ব্যস্ত ছিলেন আদনান। তাদের প্রথম দেখা সিলন চায়ের একটি বিজ্ঞাপনের শুটিং সেটে। একই মেকআপ রুম ভাগাভাগি করলেও শুরুতে কেউই কাউকে গুরুত্ব দেননি।

আদনানের ভাষ্য, তিনি সবার সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকলেও মেহজাবীনকে মনে হয়েছিল বেশ গম্ভীর ও সংযত। আর মেহজাবীনের চোখে আদনান ছিলেন অতিরিক্ত কথা বলা এক তরুণ, যিনি যেন নিজেকে পরিচালক ভাবছেন। পরে জানা যায়, তিনি সত্যিই পরিচালক—আর সেই ভুল বোঝাবুঝির মধ্যেই তৈরি হয় পরিচয়ের সূচনা।

আরও পড়ুন

স্বভাবের দিক থেকে দুজন একেবারে ভিন্ন—আদনান প্রাণবন্ত, মিশুক; মেহজাবীন শান্ত, সংরক্ষিত। তবে সময়ের সঙ্গে সেই বৈপরীত্যই সম্পর্ককে গভীর করেছে। গুঞ্জন বা ব্যস্ততা তাদের দূরে সরাতে পারেনি; বরং পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা সম্পর্ককে করেছে আরও দৃঢ়।

বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে সংসার—এক যুগের বেশি সময়ের এই যাত্রায় আজ তারা একসঙ্গে জীবনের নতুন অধ্যায় লিখছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে নিয়ে উষ্ণ বার্তা মেহজাবীনের

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

রংপুরে ট্রেনের সামনে লাফিয়ে যুবকের আত্মহত্যা

দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব পালন

বগুড়ার আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার