ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৮ দুপুর

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সকল রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শনিবার এক বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘ প্রধান।

আইনের শাসন সমুন্নত রাখা এবং সংখ্যালঘুদের সুরক্ষাসহ সকল নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিব।

আরও পড়ুন

আগামী দিনগুলোতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি তার গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের অব্যাহত প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

মগবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আটক ৫

ঈদের আনন্দে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বো: পানিসম্পদ মন্ত্রী

ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়