ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৮ দুপুর

এবার ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ভিন্ন শঙ্কা

এবার ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ভিন্ন শঙ্কা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তার পর আগামীকাল ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য এই মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচের আগে দেখা দিয়েছে শঙ্কাও। সেই শঙ্কার নাম-আবহাওয়া।

সর্বশেষ আবহাওয়া আপডেট অনুযায়ী, ম্যাচের দিন কলম্বোর স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে, মানে টসের কিছু সময় আগে স্টেডিয়াম এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বিকেল ৪টায় তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, তবে ‘রিয়েলফিল’ ৩১ ডিগ্রি, যা ভ্যাপসা গরমের ইঙ্গিত দেয়। আকাশে মেঘের পরিমাণ ৯৪ শতাংশ। আর্দ্রতাও অনেক বেশি, ৭০ শতাংশ।  এছাড়া উত্তর-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এমনকি সেটি ২৬ কিলোমিটার গতিবেগের পর্যন্ত হতে পারে। পেসাররা সহায়তা পারেন এতে। 

জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, বিকেল ৫টার দিকে তাপমাত্রা নেমে ২৮ ডিগ্রি হলেও আর্দ্রতা বেড়ে দাঁড়াতে পারে ৭৯ শতাংশে। ওই এক ঘণ্টায় ২.৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। তবে ৮১ শতাংশের মতো আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা হতে পারে প্রায় ২৯ ডিগ্রি। উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, দমকা হাওয়া পৌঁছাতে পারে ২৮-৩০ কিলোমিটার পর্যন্ত। যা ফ্লাডলাইটের নিচে পেসারদের সামান্য সুবিধা দিতে পারে। মেঘাচ্ছন্ন আকাশ (থাকার সম্ভাবনা রয়েছে। শিশিরাঙ্ক ২৩ ডিগ্রি থাকায় রাতে শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এটি বোলারদের গ্রিপ এবং ফিল্ডিংয়ে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ভিন্ন শঙ্কা

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

সোল্ডআউট ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, ভাড়া চার গুণ বেশি

ভোট পুনর্গণনার দাবি তুললেন মামুনুল হক

এবার সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয়ী হলেন যারা

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা