ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৮ সকাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বিনা মেঘে বজ্রপাত! কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পরাশক্তি অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম ‘অঘটন’ ঘটাল জিম্বাবুয়ে। ২০০৭ সালের কেপ টাউনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এটি অজিদের বিপক্ষে তাদের দ্বিতীয় জয়।

১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের তোপে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২৯ রানেই সাজঘরে ফেরেন জশ ইংলিস, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মুজারাবানি ও ইভান্স মিলে ৭ উইকেট শিকার করে ১৯.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে দেন অজিদের।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের অপরাজিত ৬৪, মারুমানির ৩৫ এবং সিকান্দার রাজার ১৩ বলে অপরাজিত ২৫ রানের ঝোড়ো ইনিংসে ২ উইকেটে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম