ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৮ সকাল

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতারা এই অভিনন্দন জানান। 

বিএনপি তথা তারেক রহমানের এই বিজয়কে দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ হিসেবে অভিহিত করে জাতীয় পার্টির নেতারা আশা করেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে ও সুরক্ষিত থাকবে সার্বভৌমত্ব। 

আরও পড়ুন

একইসঙ্গে দেশে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হবে। যেখানে সব দলমতের মানুষ নির্বিঘ্নে তাদের মতামত প্রদান করতে পারবে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার বিবৃতিতে আরো বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন। একই সঙ্গে দেশের আপামর জনসাধারণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্টায় সক্রিয় থাকবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম: জামায়াত আমির

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা

তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

১৭ বছর উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী