ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৫ সকাল

রাঙামাটিতে গণভোটের ফল ঘোষণা, বিপুল ভোটে ‘না’ জয়ী

রাঙামাটিতে গণভোটের ফল ঘোষণা, বিপুল ভোটে ‘না’ জয়ী, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  রাঙামাটি (২৯৯ নম্বর নির্বাচনি এলাকা) আসনে অনুষ্ঠিত ২০২৬ সালের গণভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ‘হ্যাঁ’ ভোটের তুলনায় ‘না’ ভোট বড় ব্যবধানে জয়লাভ করেছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাঙামাটি পার্বত্য জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত এক বার্তা প্রেরণ শিটে এই ফলাফল জানানো হয়।

রাঙামাটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। মোট ভোটকেন্দ্র (পোস্টালসহ) ২১৪টি । ‘না’ ভোট প্রাপ্তি ১ লাখ ৭৯ হাজার ৮০৫ ভোট। আর ‘হ্যাঁ’ ভোট প্রাপ্তি ৭১ হাজার ৬৯৯ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ২৩ হাজার ৫৭৮টি। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৮২টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৫০৪টি।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রাঙামাটি আসনে ‘না’ ভোট ১,০৮,১০৬ ভোটের ব্যবধানে ‘হ্যাঁ’ ভোটকে পরাজিত করেছে। জেলার ২১৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফল সমন্বয় করে এই প্রাথমিক বার্তা প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, গতকাল ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে গভীর রাত পর্যন্ত ভোট গণনা চলে এবং আজ সকালে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়। গণভোটকে কেন্দ্র করে রাঙামাটি পার্বত্য জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত