ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৯ সকাল

জীবনে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

জীবনে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: জীবনের প্রথম ভোট দিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম–৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক। তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।’

ভোটকেন্দ্রে প্রবেশের সময় সেনাবাহিনীর প্রটোকল ছিল তামিমের সঙ্গে। শান্ত পরিবেশে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ভোটের পরিবেশ ‘সুস্থ’ এবং তিনি আশা করেন সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। কেন্দ্রে তামিমকে দেখতে ভিড় করেন স্থানীয় ভোটার ও তরুণেরা। অনেকেই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

আরও পড়ুন

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল থেকেই এ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বো: পানিসম্পদ মন্ত্রী

ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

ফরিদপুরে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

রাজারবাগে আইজি‌পির ঈদের নামাজ আদায়