ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৯ দুপুর

রংপুরের তারাগঞ্জে ভোটকেন্দ্রের ৪টি সিসি ক্যামেরা চুরি

রংপুরের তারাগঞ্জে ভোটকেন্দ্রের ৪টি সিসি ক্যামেরা চুরি

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সয়ার ইউনিয়নের সয়ার ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪টি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিক্ষক করিম আলী।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোনাব্বর হোসেন। তিনি জানান, সকালে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসন। এবার এই আসনে বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

রাজধানীর মনিপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর নামাজ আদায়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত