ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ দুপুর

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন রিশাদ। সাত ম্যাচে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ছিল ৯.৩৩। তবে ভালো পারফরম্যান্সের পরও এবারের নিলামের আগে তাকে ছেড়ে দেয় লাহোর। এমনকি পুনরায় দলে টানার জন্য কোনও বিডও করেনি ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার অনুষ্ঠিত নিলামে রিশাদকে নিয়ে আগ্রহ দেখায় করাচি ও রাওয়ালপিন্ডি। শেষ পর্যন্ত লড়াইয়ে জিতে তাকে দলে নেয় রাওয়ালপিন্ডি।

আরও পড়ুন

এবারের নিলামে স্থানীয় ও বিদেশি মিলিয়ে মোট ৯০৩ জন ক্রিকেটার ছিলেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন ৫৩ জন। প্রথম বাংলাদেশি হিসেবে নাম ওঠে মেহেদী হাসান মিরাজের। কিন্তু তিনি দল পাননি। লাহোরের সাবেক খেলোয়াড় সাকিব আল হাসানকেও কেনেনি কোনও দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’