ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২১ দুপুর

রুদ্ধশ্বাস জোড়া সুপার ওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

ছবি : সংগৃহীত, রুদ্ধশ্বাস জোড়া সুপার ওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : সুপারওভার মানেই ম্যাচের শেষভাগে যেন এক বাড়তি উত্তেজনা। সেই সুপারওভারও যদি টাই হয় তাহলে তাহলে সেই উন্মাদনা যেন পায় ভিন্ন মাত্রা। আজ এমনই বিরল মুহূর্তের সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচটি প্রথমে ড্র হয়। টাই হওয়া ম্যাচটিতে ফলাফল পেতে শুরু হয় সুপারওভার, সেই সুপারওভারও ড্র হয়। পরে দ্বিতীয় সুপারওভারে আফগানিস্তানকে হারায় দক্ষিণ আফ্রিকা।

এদিন টস হেরে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ১৮৬ রান তুলে অলআউট হয়ে যায় আফগানিস্তান। তাতে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেখানে আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে ১৭ রান তোলে। জবাবে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকাও তোলে ১৭ রান। তাতে আবারও সুপার ওভারে গড়ায় ম্যাচ।

আরও পড়ুন

সেখানে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ৩ ছক্কায় ২৩ রান করে। জবাব দিতে নেমে আফগানিস্তান দুই উইকেট হারিয়ে ১৯ রানের বেশি করতে পারে না। তাতে রুদ্ধশ্বাস ম্যাচে ডাবল সুপার ওভার শেষে ৪ রানের দারুণ এক জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে দুই ম্যাচ খেলে দুটিই জিতে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে গেল তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম