ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৮ দুপুর

এসিসি’র সভায় যোগ দিতে কুয়েতে বিসিবি সভাপতি

এসিসি’র সভায় যোগ দিতে কুয়েতে বিসিবি সভাপতি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে নিয়ে গঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), যার বড় একটা অংশ বাংলাদেশও। আর সেই এসিসি’র সভা রয়েছে আজ বুধবার। সভাতে যোগ দিতে গতকাল রাতে কুয়েতের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

আজ বুধবার পৌঁছেও গিয়েছেন তিনি। সেখানে সব দেশের ক্রিকেট প্রধানদের নিয়ে হবে বৈঠক। দুই দিনের সফর শেষে আবার দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের। এর আগে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে বাইরে রেখেই শুরু হয়েছে এই বড় টুর্নামেন্ট। পরে বাংলাদেশের প্রতি সমর্থন জানায় পাকিস্তান। তারই জেরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। 

আরও পড়ুন

তাদের সরকার জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলার অনুমতি দিয়েছে তারা। অনুরোধ করা দেশগুলোর মধ্যে বাংলাদেশও ছিল। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে মাঠে নামার অনুরোধ করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩

আইরিশদের গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

টাকাসহ আটক জামায়াত নেতাকে পরিবারের কাছে হস্তান্তর

লাইলাতুল গুজব চলছে : জামায়াত আমির

৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা