ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৫ সকাল

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১ শ্রমিক

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১ শ্রমিক,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদে আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের মিল্ক প্রোডাক্ট স্টার শিপের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ১১ জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার বেলা এগারোটায় বায়েজিদের অক্সিজেন এলাকার স্টার শিপে এ ঘটনায় ঘটে।

জানা যায়, আবুল খায়ের গ্রুপের স্টার শিপর কারখানা দুধ প্রক্রিয়াজাত করার সময় মেশিনের একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার একাংশে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দগ্ধ ১১ জন শ্রমিককে সেখান থেকে উদ্বার করা হয়। এদের মধ্যে তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের শব্দ ও আগুনের ঘটনায় কারখানার অন্যান্য শ্রমিকরা ছুটে আসে। তারা জানায়, কারখানাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। শ্রমিক কর্মচারীদের আপত্তি স্বত্বেও অরক্ষিত কারখানায় কাজ করতে বাধ্য করে আবুল খায়ের কর্তৃপক্ষ। এমনকি বিস্ফোরণের পর নিরাপত্তা রক্ষীরা কারখানার সবগুলো গেট বন্ধ করে দেয়। এজন্য অন্যান্য স্থানে কাজ করা শ্রমিক-কর্মচারী দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছে হতাহত শ্রমিকদের উদ্ধার করতে পারেনি।

আরও পড়ুন

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন সংবাদমাধ্যমে জানান, আবুল খায়ের গ্রুপের মিল্প কারখানায় দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বোতল জাতীয় যন্ত্রাংশ থেকে এ বিস্ফোরণে ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আবুল খায়ের গ্রুপের এইচআর এডমিন বিভাগের ইনচার্জ মো. ইমরুল কাদের ভূঁইয়্যা সাংবাদিককে বলেন, আমাদের মিল্ক প্রোডাক্ট কারখানায় শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে বড় কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তিনি দাবি করেন, কারখানায় নিরাপত্তাজনিত কোন ত্রুটি ছিলো না। ঘটনা শুনে অনেক লোকজন কারখানায় লুটতরাজ করতে চলে আসে। আগুনের ঘটনায় মাত্র তিনজন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়