ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ দুপুর

কারামুক্তির পরপরই ‘নিখোঁজ’ ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা

কারামুক্তির পরপরই ‘নিখোঁজ’ ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো অভিযোগ করেছেন, তার রাজনৈতিক সহকর্মী ও বিরোধীদলীয় নেতা হুয়ান পাবলো গুয়ানিপা কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই অপহৃত হয়েছেন। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হুয়ান পাবলো গুয়ানিপা। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাচাদো জানান, জাস্টিস ফার্স্ট পার্টির নেতা গুয়ানিপাকে রাজধানী কারাকাসের লস চোরোস এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে। সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, বেসামরিক পোশাকে ভারী অস্ত্রধারী একদল লোক চারটি গাড়িতে করে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। 

ভেনেজুয়েলার জাতীয় সংসদের সাবেক ভাইস-প্রেসিডেন্ট গুয়ানিপা আট মাস ধরে কারাগারে ছিলেন। গত জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে এখন পর্যন্ত যে কয়েকজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, গুয়ানিপা তাদের মধ্যে একজন। তার মধ্য-ডানপন্থি দল জানায়, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় ‘স্বৈরাচার সরকারের দমনকারী বাহিনী’ গুয়ানিপাকে অপহরণ করেছে। তাদের দাবি, প্রত্যক্ষদর্শীদের মতে গুয়ানিপাকে গাড়িতে তোলার আগে তার সঙ্গীদের দিকে অস্ত্র তাক করা হয়েছিল।

জাস্টিস ফার্স্ট পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, হুয়ান পাবলো গুয়ানিপাকের জীবনের যেকোনো ক্ষতির জন্য আমরা দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, জাতীয় সংসদের স্পিকার হোর্হে রদ্রিগেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোকে দায়ী করছি।

আরও পড়ুন

দলটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা গুয়ানিপার ‘অবিলম্বে মুক্তি’ এবং ভেনেজুয়েলা সরকারের ‘বিরোধী দলের ওপর নিপীড়ন’ বন্ধের দাবি জানায়। রবিবার কারামুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে গুয়ানিপার ছেলে রামন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবার মুক্তি উদযাপন করে লিখেছিলেন, আমাদের পুরো পরিবার শিগগির আবার একে অপরকে জড়িয়ে ধরতে পারব।

রাজনৈতিক বন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা ‘ফোরো পেনাল’-এর তথ্য অনুযায়ী, রবিবার যে ৩০ জনকে মুক্তি দেওয়া হয়েছিল, গুয়ানিপা ছিলেন তাদের মধ্যে একজন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

মগবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আটক ৫

ঈদের আনন্দে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বো: পানিসম্পদ মন্ত্রী

ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়