ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৫ দুপুর

বগুড়া-২ আসনে প্রার্থী ৬ জন আলোচনায় ৩ জন

বগুড়া-২ আসনে প্রার্থী ৬ জন আলোচনায় ৩ জন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার  বগুড়া-২ আসনে  প্রার্থী রয়েছে ৬ জন। তবে ভোটের মাঠে আলোচনা তিনজন। তারা হলেন বিএনপির শিবগঞ্জ উপজেলা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম (ধানের শীষ), জামায়াতের সাবেক এমপি মাওলানা শাহাদাতুজ্জামান (দাঁড়িপাল্লা) এবং নাগরিক ঐক্যর কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না (কেটলি)।

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মূল লড়াই হবে ধানের শীষ আর দাঁড়িপাল্লার প্রতীকের মধ্যে। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ভোটারদের মধ্যে ডাকসুর সাবেক ভিপি প্রবীণ রাজনীতিবিদ মান্না জোটবদ্ধ হয়ে নির্বাচন না করায় বর্তমানে ভোটের মাঠে এগোতে পারছেন না। এই কারণে তিনি পিছিয়ে পড়েছেন।

উপজেলা মোকামতলা এলাকার ফুল মিয়াসহ চারজন কৃষককের কাছে ভোটের খবর জানতে চাইলে তারা বলেন প্রার্থী কয়েকজন,তার মধ্যে দাড়িপাল্লা আর ধানের শীষের লড়াই হবে। গুজিয়া বাজারে চায়ের দোকানে কয়েকজন ভোট নিয়ে গল্প করছিলেন। তারা বলেন মান্না ভালো মানুষ কিন্তু মার্কার কারণে তিনি পিছিয়ে পড়েছেন। কেটলি মার্কা নিয়ে ভোট করছেন তিনি।

কয়েকজন ভোটারকে ভোট কি  মার্কা দেখে ভোট  দিবেন বলে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, শিবগঞ্জের ১২ ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন। এ আসনে ভোটার তিন লাখ ৪২ হাজার ৪৯৭ জন। ৬ জন প্রার্থীর অন্য তিনজন হলেন জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ প্রতীক (লাঙ্গল), ইসলামী আন্দোলনের জালাল উদ্দিন প্রতীক (হাতপাখা), স্বতন্ত্র রেজাউল করিম তালু প্রতীক (সিঁড়ি)।

আরও পড়ুন

উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রের জানা যায় এ আসনে ১৯৯১ সালে জামায়াত এবং ২০০৮ সালে বিএনপি ও ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতীয় পার্টি জয়লাভ করেছে। ভোটারদের মতে এবার এই আসনে সহজে কেউ জয় পাবেনা।

কারণ জামায়াত যেমন শক্তিশালী তেমনিও বিএনপিও। জামায়াতের আসনটি জয়ের তার অতীত রেকর্ড আছে। তবে বিএনপির জন্য সুখবর আছে তা হল এই আসনে দলীয় কোন্দল নেই। সবাই একজোট হয়ে ধানের শীষের পক্ষে কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’