ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:০৪ এএম

এবারের নির্বাচনে কোথাও কোনো কারচুপি শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা, ছবি: দৈনিক করতোয়া।

রংপুর প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট  জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে কোথাও কোনো ধরনের কারচুপি শঙ্কা নেই। এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে। এর জন্য রংপুর বিভাগের আট জেলায় সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। এখানকার মানুষ শান্তিপ্রিয়। যেখানে যে ধরনের প্রস্ততি নেওয়া দরকার সেখানে সেই ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে জাতীয়  সংসদ ও গণভোট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এখানে আজকের মতবিনিময় সভায়ও এটি আলোচনা হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভাট কারচুপির কোন শঙ্কা নেই সীমান্ত এলাকা পর্যাপ্ত পরিমাণ বিজিবি মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে সেনাবাহিনীও মোতায়েন করা হবে। মিডিয়া হাউজ থেকে ২১ সাংবাদিককে সেনাবাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে সাংবাদিকরা পশ্ন করলে তিনি বিষটা জানেন না বলে জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। 

আরও পড়ুন

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক পুলিশ সুপার, র‌্যাব, সেনাবাহিনী, আনছারসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত সরকারের

যে যুক্তিতে খালাস নাসির-তামিমা

‘নিরাপদ থাকতে অঞ্চল ছাড়ুন’ যুক্তরাষ্ট্রকে আরাগচি

ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি হাবিবুর গ্রেফতার