ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৬ সকাল

আইসিসি’র জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে বুলবুল

আইসিসি’র জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে বুলবুল,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে এবার নড়েচড়ে বসেছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট এবং বাংলাদেশকে বাদ দেওয়ার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে শনিবার দিবাগত রাত ১টায় পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি ও আইসিসি’র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিসিবির প্রস্তাব ছিল শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন, যা নাকচ করে দেয় সংস্থাটি। এর প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। আইসিসি, পিসিবি এবং বিসিবি’র মধ্যে এই অচলাবস্থা কাটানোর লক্ষ্যেই আজকের এই জরুরি সভা। 

বিসিবি’র একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সমসাময়িক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনার জন্যই বিসিবি সভাপতি জরুরি ভিত্তিতে পাকিস্তান সফর করছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 রংপুর মহানগরে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

চাঁ’নবাবগঞ্জে পৃথক ৪টি অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: ট্রাম্প

৪ লাখ টাকার জন্য থমকে আছে ক্যান্সার আক্রান্ত সোহেলের জীবন

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর উন্নয়নের বরাদ্দে ইউএনও‘র বাগানে ওয়াকওয়ে নির্মাণ

বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে: নাহিদ ইসলাম