ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৮ দুপুর

বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেটম্যানের মৃত্যু

বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেটম্যানের মৃত্যু। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : সান্তাহারে চলন্ত ট্রেনের সাথে ধাক্কায় শাহানুর ওরফে বাবু মিয়া (২২) নামের গেটম্যানের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় সান্তাহার পোওতা রেলগেটে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শাহানুর ওরফে বাবু মিয়া ও আনারুল ইসলাম নামের দুই গেটম্যানের ডিউটি সান্তাহার স্টেশনের উত্তরে পোওতা রেলগেটে। বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনটি গেট অতিক্রম করার জন্য কর্তব্যরত গেটম্যানরা গেট বন্ধ রাখে।

আরও পড়ুন

এসময় ট্রেনটি গেট অতিক্রম করার সময় শাহনুর ওরফে বাবু মিয়া গেটের পাশে ঘোরাঘুরি করার সময় চলন্ত ট্রেনের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাদি না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম