ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ দুপুর

আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক সপ্তাহের মধ্যে জাতিসংঘের কাছে বাকি থাকা বিলিয়ন ডলারের প্রথম কিস্তি পরিশোধ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। একই সঙ্গে জাতিসংঘে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপরও জোর দেন ওয়াল্টজ। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।  

মাইক ওয়াল্টজ বলেছেন, খুব শিগগিরই আপনারা অর্থের একটি প্রাথমিক কিস্তি দেখতে পাবেন। এটি আমাদের বার্ষিক চাঁদার একটি উল্লেখযোগ্য অগ্রিম পরিশোধ হবে। মোট অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি, তবে বিষয়টি কয়েক সপ্তাহের মধ্যেই ঘটবে। জাতিসংঘ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিয়মিত জাতিসংঘ বাজেটের বকেয়ার ৯৫ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের কাছেই পাওনা। ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এই বকেয়ার পরিমাণ ছিল প্রায় ২.১৯ বিলিয়ন ডলার। এর বাইরে শান্তিরক্ষা কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের আরও ২.৪ বিলিয়ন ডলার এবং জাতিসংঘ ট্রাইব্যুনালের জন্য ৪৩.৬ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে।

জাতিসংঘ কর্মকর্তারা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গত বছর নিয়মিত বাজেটে কোনও অর্থ দেয়নি। ফলে ওই বছরের জন্য তাদের বকেয়া দাঁড়িয়েছে ৮২৭ মিলিয়ন ডলার। পাশাপাশি ২০২৬ সালের জন্যও আরও ৭৬৭ মিলিয়ন ডলার পরিশোধ বাকি রয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসংঘ গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে। বকেয়া চাঁদা পরিশোধ না হওয়ায় ১৯৩ সদস্যের এই সংস্থাটি ‘তাৎক্ষণিক আর্থিক ধসের’ ঝুঁকিতে পড়েছে, যার বড় অংশই যুক্তরাষ্ট্রের কাছে পাওনা। এ পরিস্থিতিতে দুটি পথ খোলা রয়েছে, সব সদস্য রাষ্ট্রকে দায়িত্ব পালন করে বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে অথবা জাতিসংঘকে টিকিয়ে রাখতে এর আর্থিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি

ঈদের দিনে পটিয়ায় বাস উল্টে প্রাণ গেল একজনের

ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত