ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ দুপুর

ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে : ডা. শফিকুর রহমান

ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে : ডা. শফিকুর রহমান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ দল অংশ না নেওয়ায় দেশের ক্রিকেট ভক্তদের আগ্রহের ঘাটতি দেখা পরিলক্ষিত হয়েছে এবারের আসর নিয়ে। এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’

বিশ্ব আসর না খেলতে পারা যেকোনো ক্রিকেটারের জন্য হতাশার। ক্রিকেটারদের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে জামায়াতের আমির লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।’ পোস্টের শেষ দিকে দেশের সম্মান নিয়ে তিনি লিখেন, ‘বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে -গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে চিয়েসা

রোনালদোকে বাদ দিয়েই পর্তুগালের স্কোয়াড ঘোষণা

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক