ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৩ বিকাল

সোহানের ঝড়ে ধূমকেতুকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় দুর্বারের

ছবি: সংগৃহীত, সোহানের ঝড়ে ধূমকেতুকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় দুর্বারের

স্পোর্টস ডেস্ক : একের পর এক উইকেট পতনের মধ্যেও ক্রিজের একপ্রান্ত আগলে রেখে দুর্বার একাদশকে নাটকীয় জয় এনে দিলেন নুরুল হাসান সোহান। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৩ রান—যা ছিল প্রায় অসম্ভব সমীকরণ। তবে শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২৬ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সোহান। পরের ওভারের তিন বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্বার একাদশ।

ম্যাচে আগে ব্যাট করে ধূমকেতু ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৬ রান। জবাবে ৩ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দুর্বার একাদশ।

ধূমকেতুর ইনিংসের শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ হাসান তামিম গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন। অন্য ওপেনার সাইফ হাসান ২০ বলে ২৮ রান করে আউট হন। পারভেজ হোসেন ইমন করেন ১৩ রান, তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৭ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক লিটন কুমার দাস। শেখ মেহেদী করেন ৩১ রান। এছাড়া শামীম ১৭, রিশাদ ০, নাসুম ৯ ও শরিফুল ইসলাম ১ রান করেন।

আরও পড়ুন

রান তাড়া করতে নেমে শরিফুলের করা প্রথম ওভারেই ১৪ রান তুলে নেন দুর্বার একাদশের ওপেনার হাবিবুর রহমান সোহান। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শান্ত ২, হাবিবুর রহমান ১৭ এবং আফিফ হোসেন ১ রানে আউট হন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও একপ্রান্তে অবিচল ছিলেন নুরুল হাসান সোহান। তার দুর্দান্ত ব্যাটিংয়েই জয় নিশ্চিত করে দুর্বার একাদশ। ফিফটি পূরণ করা সোহান শেষ পর্যন্ত ৭৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া জাকের আলী ১১, মিরাজ ১, সাইফউদ্দিন ১৯, খালেদ আহমেদ ০ ও হাসান মাহমুদ ৪ রান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান