ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫১ দুপুর

ফের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

অভিনেতা জিয়াউল হক পলাশ

আবারও বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ছোটপর্দার আলোচিত অভিনেতা জিয়াউল হক পলাশ। গতকাল বুধবার রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

এদিন দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে পলাশ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।’ আর তার বাবা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

এদিকে অভিনেতা পলাশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে মা ও সন্তান দু’জনই ভালো আছেন। তারা সপরিবারে হাসপাতালে আছেন। তার ছেলে ও মেয়ে দুটি সন্তানের জন্যই সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।

আরও পড়ুন

এর আগে ২০২৩ সালের ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে এক পোস্টে প্রথম সন্তানের বাবা হওয়ার কথা জানান পলাশ। তখন তিনি জানান, সেদিন সকাল সাড়ে ৯টায় তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন।

 

প্রসঙ্গত, ২০২২ সালে আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। বিয়ের খবর তাৎক্ষণিক প্রকাশ্যে না এসে পরে সংবাদমাধ্যমে আসে। এরপর পরের বছরই  পুত্র সন্তানের বাবা হন তিনি। এবার তার ঘর আলো করে এল কন্যাসন্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীর জেল ও জরিমানা

ইরানের ‍বিরুদ্ধে লড়তে কুয়েতে অবস্থান নিবে ব্রিটিশরা

দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই ৩ জনের কারাদণ্ড

২০ সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ম্যানেজার নেবে ডিবিএল গ্রুপ, থাকছে না বয়সসীমা