ভিডিও বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২০ দুপুর

বাংলাদেশ ম্যাচে হামজাকে পাওয়া নিয়ে শঙ্কা!

বাংলাদেশ ম্যাচে হামজাকে পাওয়া নিয়ে শঙ্কা!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব লেস্টার সিটি গত মৌসুমে ছিল প্রিমিয়ার লিগে। অবনমিত হয়ে এবার খেলছে চ্যাম্পিয়নশিপে। তবে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগটিতেও এখন স্বস্তিতে নেই লেস্টার। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে ব্যবধান মাত্র ৬ পয়েন্টের। আর এমন সময়েই কয়েক সপ্তাহের জন্য হামজা চৌধুরীকে হারিয়ে ফেলেছে লেস্টার।

২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে দুশ্চিন্তা এখন বাংলাদেশেরও। আগামী মাসে দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, অন্যটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। সংশয় দেখা দিয়েছে, বাংলাদেশের ফুটবলের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা ম্যাচ দুটি খেলতে পারবেন কি না। হামজা চোটে পড়েছেন গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে। সহ-অধিনায়ক হিসেবে মাঠে নামা হামজা সে দিন ম্যাচের আধ ঘণ্টায় মাথায়ই চোট নিয়ে মাঠ ছাড়েন। হাঁটুতে আঘাত পাওয়ার স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

চোটের তীব্রতা যে গুরুতর, প্রথম দেখায়ই তা বোঝা যাচ্ছিল। পরে ম্যাচের শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানোর কথাও জানান তিনি। লেস্টার সিটিভিত্তিক কিছু ওয়েবসাইটের প্রতিবেদন বলছে, এমসিএল নামের চোটে পড়েছেন হামজা। এ জন্য ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। আশার দিক হচ্ছে অস্ত্রোপচারের দরকার হবে না। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে হামজার চোট-ব্যবস্থাপনার বিষয়টি দেখভালের করবে লেস্টার সিটি। তবে তার সেরে ওঠার প্রক্রিয়ার দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে)।

হামজার চোট ও সম্ভাব্য ফেরা নিয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল বাফুফের সঙ্গে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানান, হামজা বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচের আগেই মাঠে ফিরবেন বলে তারা আশা করছেন, হামজার সাথে আমাদের যোগাযোগ রয়েছে। পরিস্থিতির ওপর বাফুফে নজর রাখছে। আমরা এখনো মনে করি না তিনি মার্চের ম্যাচ থেকে ছিটকে গেছেন। আমরা আশা করি তিনি কয়েক সপ্তাহের মধ্যে ফিট হয়ে উঠবেন এবং মার্চে ম্যাচ খেলবেন।

আরও পড়ুন

বাংলাদেশ দল এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরে খেলবে ৩১ মার্চ। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাফুফে সূত্র।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার উপর চারদিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে- জামায়াত আমীর

রাজধানীতে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

টাকার দাসত্বে মানবিকতার বিলুপ্তি

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধ: ৬ জনের মৃ*ত্যু*দণ্ড, ৭ জনের যাবজ্জীবন

আল নাসরের হয়ে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় রোনালদো