ভিডিও বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৬ দুপুর

আজ থেকে শুরু অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

আজ থেকে শুরু অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। দেশসেরা ক্রিকেটারদের নিয়ে গড়া তিন দলের চার-ছক্কার খেলা উপভোগ করবেন দর্শকরা। উদ্বোধনী দিনেই সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ। দেখাবে টি স্পোর্টস। 

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকাতেই ফাঁকা সময়টা এই টুর্নামেন্ট খেলে কাজে লাগাচ্ছে বিসিবি।  ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামের এই প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এতে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ অংশ নিচ্ছে। 

লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। এই অর্থ গড়ে ভাগ করলে প্রত্যেক ক্রিকেটারের আয় দাঁড়াবে প্রায় ৫ লাখ টাকা, আর সব মিলিয়ে একজন ক্রিকেটারের মোট আয় হতে পারে কমপক্ষে ৭ লাখ টাকা।

আরও পড়ুন

সূচি অনুযায়ী, প্রথম দিনে ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলীর দুরন্ত একাদশের। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ। আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য থাকবে এই বিশেষ সুবিধা। তবে বিনামূল্যে খেলা দেখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার উপর চারদিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে- জামায়াত আমীর

রাজধানীতে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

টাকার দাসত্বে মানবিকতার বিলুপ্তি

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধ: ৬ জনের মৃ*ত্যু*দণ্ড, ৭ জনের যাবজ্জীবন

আল নাসরের হয়ে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় রোনালদো