ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০০ দুপুর

পিএসএল’র সম্প্রচার স্বত্বেও ভারতকে না পিসিবি’র

পিএসএল’র সম্প্রচার স্বত্বেও ভারতকে না পিসিবি’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়েও কঠোর অবস্থানে গেছে দেশটি। পিএসএলের ১১তম আসরের আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু তাদের তালিকা থেকে ভারতের বাজারকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আসন্ন আসরটির সম্প্রচার ও মিডিয়া স্বত্ব ভারতে বিক্রি করছে না তারা। 

পিএসএল ১১ আয়োজনের প্রস্তুতি পুরোদমে এগোচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। ভারত ছাড়া বাকি সব অঞ্চলের জন্য এক বছরের বৈশ্বিক মিডিয়া স্বত্বের দরপত্রে সর্বোচ্চ দর দিয়ে চুক্তিটি পেয়েছে ওয়ালি টেকনোলজিস। পিসিবি’র নির্ধারিত রিজার্ভ প্রাইসের চেয়েও বেশি মূল্য পাওয়া গেছে এই চুক্তিতে। আগের চক্রের সঙ্গে মিলিয়ে দেখলে এই চুক্তির মূল্য বেড়েছে ১৪৯ শতাংশ। 

আরও পড়ুন

২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে মিডিয়া স্বত্ব, স্পন্সরশিপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে সব ক্ষেত্রেই ধারাবাহিক বাণিজ্যিক প্রবৃদ্ধি দেখিয়েছে পিএসএল। বর্তমানে এটি পাকিস্তানের সবচেয়ে বড় ক্রীড়া ব্র্যান্ডগুলোর একটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমালো সরকার

এক ঘণ্টার বেশি সময় পর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

একঘণ্টা চেষ্টায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

মুন্সীগঞ্জে শর্টগান ও গুলিসহ আটক ১

বগুড়ায় গুড়িয়ে দেয়া আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্তমানে যা দেখা যাচ্ছে