ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৮ বিকাল

বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল

ছবি: সংগৃহীত, বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করলেও বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সেই লক্ষ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বোয় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ৪ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন সালমান আলী আগারা

বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এ সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এই পরিস্থিতিতে আইসিসিও চাপে রয়েছে। বোর্ড সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসার খবর প্রকাশ পেলেও পরে জানা যায়, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

আরও পড়ুন

কলম্বোতে পৌঁছানোর পর পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম, সালমান আলি আগারা মঙ্গলবার বিশ্রামে থাকবেন। আগামী ৪ ফেব্রুয়ারি পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে একটি ওয়ার্মআপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশনে ভাঙচুর

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫